অভাব সেতো এক পরিণামের নাম;অভাব সেতো এক প্রলয়ের নাম;নিজেকে নিজের কাছে ছোট করার;বিনষ্টকারী; যার আরেক নাম। অভাব সেতো ভঙ্গুর দর্পণ;অভাব যা ভাঙ্গে সব বন্ধন,বাবা মায়ের নির্ঘুম রাতের ;আর সন্তানের ফুফিয়ে ক্রন্দন। অভাব সেতো খালি পকেটের বালি;অভাব সেতো যা মোরা মনেতেই পালি ;মানুষের কাছে মাথা হেট করে;সমাজের কাছে যা মাখে চুনকালি। অভাব সেতো বাবার ছিড়া জামা;অভাব সেতো ভাইয়ের রাগ ;ভাইয়ে ভাইয়ে যা করে শত্রুতাআর মায়ের মিথ্যানুরাগ। অভাব সেতো ভাঙ্গা দুয়ারঅভাব সেতো ফুরোনো হাড়ি;অঝোর কোন কান্নার জোয়ার ;যা কেউ মোরা রুখতে যে পারি। অভাব সেতো না বলা দুখঅভাব সেতো চায়না সুখ;ভেঙ্গে ফেলে যা সুখের সংসারছোট্ট বোনটির মায়া ভরা মুখ। অভাব সেতো বাবার করা ধার;অভাব যা করে তোলে ভাবুক,প্রতিবেশির কাছে না জানা সুখ;নিজের কাছে বিশাল অসুখ। অভাব সেতো মিথ্যে প্রেম;অভাব সেতো মিথ্যে আশা,অমানবিক অত্যাচারে যা করে তোলে পাথর;বিষিয়ে তোলে যা সব ভালবাসা। অভাব সেতো অনাহুত মেহমান,অভাব যা সব করে বেমানানঅজানা সুখের আশাগুলো যে;তিলে তিলে করে ভঙ্গণ। অভাব সেতো নির্মমContinue reading “অভাব”