তুমি ছিলে, তবু দূরে

একই ছাদের নিচে ছিলাম, তবু কেমন ফাঁকা লাগে,তোমার হাসির ভিড়ে আজও, নিঃশব্দ কিছু দাগে।হাত ছুঁয়েও দূরত্ব বাড়ে, কথাগুলো হারিয়ে যায়,চোখের ভেতর প্রশ্নগুলো, উত্তর খুঁজে পায় না আর। তুমি কি জানো, এই নীরবতা কতটা চিৎকার করে?তুমি কি দেখো, ভাঙা মনটা কেমন করে বেঁচে মরে? তুমি ছিলে, তবু দূরে—এই গল্পটা কেমন হয়?ভালোবাসা থেকেও কেন, হৃদয়টা এত ভয়Continue reading “তুমি ছিলে, তবু দূরে”

মা

মা! মাগো! এত কেনো মায়া;কেনো এ মন চায় শুধু তোর ছায়া,কেনো এ মন শুধু তোরই তরে;কাদে শুধু আজ একলা হয়ে। কেনো একা লাগে যখন ভাবি ;ছেড়ে যাস তুই আমাকে যদি,কীভবে বাঁচবো আমি তোকে ছাড়া;আদর পাগল তোর এই বাছা। ছোট বেলার কথা আজো মনে পড়ে;কিভাবে রেখেছিলে আগলে মোরে,কিভাবে কাটিয়েছো নির্ঘুম রাত,কিভাবে দেখেছো সপ্ন দিনরাত । সাজিয়েContinue reading “মা”

অভাব

অভাব সেতো এক পরিণামের নাম;অভাব সেতো এক প্রলয়ের নাম;নিজেকে নিজের কাছে ছোট করার;বিনষ্টকারী; যার আরেক নাম। অভাব সেতো ভঙ্গুর দর্পণ;অভাব যা ভাঙ্গে সব বন্ধন,বাবা মায়ের নির্ঘুম রাতের  ;আর সন্তানের ফুফিয়ে ক্রন্দন। অভাব সেতো খালি পকেটের বালি;অভাব সেতো যা মোরা মনেতেই পালি ;মানুষের কাছে মাথা হেট করে;সমাজের কাছে যা মাখে চুনকালি। অভাব সেতো বাবার ছিড়া জামা;অভাব সেতো ভাইয়ের রাগ ;ভাইয়ে ভাইয়ে যা করে শত্রুতাআর মায়ের মিথ্যানুরাগ। অভাব সেতো ভাঙ্গা দুয়ারঅভাব সেতো ফুরোনো হাড়ি;অঝোর কোন কান্নার জোয়ার ;যা কেউ মোরা রুখতে যে পারি। অভাব সেতো না বলা দুখঅভাব সেতো চায়না সুখ;ভেঙ্গে ফেলে যা সুখের সংসারছোট্ট বোনটির মায়া ভরা মুখ। অভাব সেতো বাবার করা ধার;অভাব যা করে তোলে ভাবুক,প্রতিবেশির কাছে না জানা সুখ;নিজের কাছে বিশাল অসুখ। অভাব সেতো মিথ্যে প্রেম;অভাব সেতো মিথ্যে আশা,অমানবিক অত্যাচারে যা করে তোলে পাথর;বিষিয়ে তোলে যা সব  ভালবাসা। অভাব সেতো অনাহুত মেহমান,অভাব যা সব করে বেমানানঅজানা সুখের আশাগুলো যে;তিলে তিলে করে ভঙ্গণ।  অভাব সেতো নির্মমContinue reading “অভাব”

মধ্যবিত্ত

মোঃ নাইমুর রহমান মাসের প্রথমে যার শুরু সংগ্রাম;লোকে তাকে চিনে মধ্যবিত্ত তার নাম,স্বল্পতে খুশি যার বেশি পেলে চিনতাভেবে সেতো পায়না করে ভনিতা। ব্যয় যার বেশি আর আয় যার কম;লোকে তাকে চিনে মধ্যবিত্ত তার নাম,সারাক্ষনই চিন্তার ভাজ যার কপালে;সে কি করে বুঝবে সুখি হবে সে কী পেলে? দোকানেতে বাকি আর ভিটা যার প্রাণলোকে তাকে চিনে মধ্যবিত্তContinue reading “মধ্যবিত্ত”