মা

মা! মাগো! এত কেনো মায়া;
কেনো এ মন চায় শুধু তোর ছায়া,
কেনো এ মন শুধু তোরই তরে;
কাদে শুধু আজ একলা হয়ে।

কেনো একা লাগে যখন ভাবি ;
ছেড়ে যাস তুই আমাকে যদি,
কীভবে বাঁচবো আমি তোকে ছাড়া;
আদর পাগল তোর এই বাছা।

ছোট বেলার কথা আজো মনে পড়ে;
কিভাবে রেখেছিলে আগলে মোরে,
কিভাবে কাটিয়েছো নির্ঘুম রাত,
কিভাবে দেখেছো সপ্ন দিনরাত ।

সাজিয়ে আমায় লক্ষী করে;
পাঠিয়েছো পাঠশালায় বিদ্যার তরে,
বসেছিলে আমার প্রতীক্ষাতে;
কখন যাবে খোকা তোমারি বুকেতে।

টিফিনের ফাকে বাসায় আমি;
কিভাবে হয়েছিলে ব্যস্ত তুমি,
ঐ হাতের মমতায় মোরে;
খাইয়ে দিয়েছিলে কতটা যতনে।

তোমার ঐ মমতাভরা শাষন;
খারাপ কাজের থেকে বারণ,
দিয়েছে আমায় কতটা পূর্ণতা;
ভুলে যেতে চাইলেও আমি তা ভুলবনা।

আমি যখন মা তোমাকে ছেড়ে;
পারি দিয়েছিলাম অজানা শহরে,
কতটা নির্ঘুম রাত কাটিয়েছিলে;
কত শত মা দু:স্বপ্ন দেখেছিলে।

ছুটিতে যখন বাড়িতে যেতাম;
মায়াভরা তোমার মুখটি পেতাম,
জীবনের সব আদর সোহাগ;
তোমারি আচলে ঘুমুলে পেতাম।

যতটা চেতাম তার চেয়ে বেশি;
রেখেছিলে তুমি আমাকে খুশি,
বুঝতে দাওনি কোনযে অভাব;
রাতেদিনে শুধু দিতে মিথ্যে জবাব।

আজি যখন মা একেলা থাকি;
জানো মা আজ তোমাকেই ভাবি,
ভাবি শুধু যদি তুমি থাকো সাথে;
বুঝবনা দু:খ কিভাবে আসে।

আজি যখন মা বড় হয়েছি;
কতনা তোমায় ব্যাথা দিয়েছি,
দেখে না দেখে; বুঝে না বুঝে,
তোমারি অশ্রু আমি ঝরিয়েছি।

ভেবেছিলাম জীবনে মায়েরি চেয়ে;
কেউ হয়তবা আপণ হবে;
বুঝেছি আমি সেই জীবণ থেকে;
কেউ নেই আপণ মায়েরি থেকে।

আজি যখন মা কথা না বলি;
জানি কত কষ্ট পাও যে তুমি,
জেনে রেখো মা তোমারি ছেলে;
তোমারি মুখেতে হাসি ফুটোবে।

জানি মা আমি জানি যে আমি;
তুমি মা আমার সবচেয়ে দামি,
তোমকে ছাড়া থাকতে হবে;
একথা কখনো ভাবিনি আমি।

আজি যখন মা দেখেছি সপনে;
মা আমার তুমি মোরে একা ফেলে;
চলে গেলে ঐ কালো আধারে;
গলা, চোখ মোর শুকিয়ে গিয়েছে।

রবের কাছে একটাই চাওয়া;
জেনো থাকো তুমি সাথেতে সদা ;
তোমারি মরণ আমাকে না দেখিয়ে;
যায় যেন খোদা আমাকে নিয়ে।

জানো জানো মা এই তোমার ছেলে;
বাঁচবেনা তোমাকে কাছে না পেলে।
মা! মাগো! এত কেনো মায়া
কেনো এ মন চায় শুধু তোর ছায়া।

মা’ কে নিয়ে ইউটিউবে প্রকাশিত কবিতা “মা”

Published by Naimur Rahman

About Me Hi, I’m Md. Naimur Rahman Durjoy (NRD) — an explorer of knowledge, stories, technology, and the beauty of the world. 👋 My journey started with a simple dream: to create a platform where experiences, ideas, information, and inspiration could come together in one place. That dream began on **14 June 2020**, and today it proudly lives as: 🌐 **[www.the-nrd.com](http://www.the-nrd.com)** Professionally, I work in the field of **Internal Audit, Finance, and Assurance**, with experience across multiple industries in Bangladesh. Alongside my corporate journey, I have always carried a deep passion for: ✈️ Traveling & discovering new places 📖 Writing articles and sharing experiences 🇧🇩 Exploring the hidden beauty and untold stories of Bangladesh 🌎 Learning about world culture, history, and tourism 💻 Technology, IT, and digital innovation 🎥 Creating informative travel and lifestyle content Through this website, I aim to build a knowledge-sharing community where people can learn something new, discover amazing destinations, explore useful technology insights, and enjoy meaningful stories from different walks of life. Here you’ll find: ✅ Travel videos & detailed tour guides ✅ Articles on technology, lifestyle, and real-life experiences ✅ Unknown facts about Bangladesh and the world ✅ Tourist attractions and cultural insights ✅ IT-related knowledge and digital tips ✅ Inspiration to explore, learn, and grow I believe every journey becomes more meaningful when shared with others. That’s why **The NRD** is not just a website — it’s a growing universe of curiosity, learning, adventure, and connection. 💚 Thank you for being part of this journey. Your support, feedback, and encouragement mean a lot to me. 🙏 📍 **Visit:** **[www.the-nrd.com](http://www.the-nrd.com)** 🚀 *“From one click begins a new journey of discovery.”*

Leave a comment