সে আমার স্বপ্নের রানী,
একটু জেদি, একটু খেয়ালি।
তবে তার ওই জেদ আমার ভালো লাগে,
আর খেয়ালিপনা আমায় তার কাছে টানে।
সে এক আজব মেয়ে,
কখনো কাঁদে, কখনো হাসে।
সারাদিন যেনো কি নিয়ে ভাবে,
তার ভাবনায় আছে এক জনমের কথা।
জানি না তার মনে কি নিয়ে ব্যথা!
ও আমার স্বপ্নের রানী,
তুমি আমার জীবনের গান।
তোমার চোখের মায়ায় হারিয়ে
খুঁজে পাই নতুন এক প্রাণ।
তুমি আমার হৃদয়ের আলো,
তুমি আমার সব গল্পের টান—
এই জীবনের প্রতিটা স্বপ্নে
তুমি শুধু আমার রানী, আমার প্রান।

তার ওই ভুবনমোহিনী চোখ,
আমায় ভুলায় আমার দুখ।
তার ওই লম্বা বড় কেশ,
আমার লাগে বড্ড বেশ।
তার ওই মায়াবী ভরা হাসি,
আমি দেখতে ভালোবাসি।
তার ওই গোলাপী দুই ঠোঁট,
আমায় করেছে তার প্রেমে পাগল।

সে যখন আমার পাশে আসে,
এক অজানা সুখ আমার চোখে ভাসে।
এ মন যখন তাকে নিয়ে ভাবে,
এক অজানা হাওয়া ছোঁয় আমায় অতি আপন করে।
তাকে আজ আমি বলতে চাই,
তুমি আমার সেই স্বপ্নের রানী,
যাকে নিয়ে আমি এতো কিছু ভাবি।

ও আমার স্বপ্নের রানী,
তুমি আমার জীবনের গান।
তোমার চোখের মায়ায় হারিয়ে
খুঁজে পাই নতুন এক প্রাণ।

Leave a comment