সাতই মার্চের বজ্রডাক | NRD’s Poem 14

মো: নাইমুর রহমান

সাতই মার্চের বজ্রডাক—জাগো বাঙালি আজ,
শৃঙ্খল ভাঙার শপথ নাও, রক্তে আগুন সাজ।
“এবারের সংগ্রাম মুক্তির, স্বাধীনতার সংগ্রাম”—
এই ধ্বনিতে জেগে ওঠে বাংলার সব শহর গ্রাম।

তেইশ বছরের বঞ্চনা আর শোষণের ইতিহাস,

মুছে দিতে এলো কোটি বাঙালির, তপ্ত দীর্ঘশ্বাস।

ঘরে ঘরে দুর্গ গড়ার সেই অমোঘ আহ্বান,

রক্ত দিয়ে রাখবো মোরা এই মাটির সম্মান।

অসহযোগের ডাক এলো; খাজনা হলো বন্ধ,

শোষক হারালো দিশা, পথ হারিয়ে হয়েছিলো অন্ধ।

বিচ্ছিন্নতাবাদী নও তুমি, তুমি কৌশলী বীর,

তোমার ডাকেই আকাশপানে উঁচিয়েছি এই শির।

কবিতাটি নিয়ে বানানো গানটি আমার ইউটিউভ চ্যানেলে

উত্তাল শহর, জনতার ঢেউ—অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ,

বঞ্চনার সেই বিষে, জেগেছে কোটি প্রাণের উন্মাদ।
রাজপথ জুড়ে শপথ ওঠে, মাথা নত নয় আর,
স্বাধীনতার স্বপ্ন তখন ছড়িয়ে পড়ে বারবার।

রেসকোর্স ময়দানে সেদিন উত্তাল জনসমুদ্রের ঢেউ,

এভাবে জনমানুষের সাড়া পাবে পারেনি বুঝতে কেউ।

একটি তর্জনীর ইশারায় জেগে ওঠেছিলো জাতি,

ভেঙে ফেলে পরাধীনতার সকল অন্ধকার রাতি।

ময়দানে তখন মানুষের ঢল, ইতিহাস দাঁড়ায় চুপ,
একটি কণ্ঠে বজ্র নামে, কাঁপে অন্যায়ের রূপ।

লক্ষ তর্জনী আকাশপানে, শপথের এক নাম,

এবারের সংগ্রাম আমাদের, মুক্তিরই সংগ্রাম।

সাতই মার্চের বজ্রডাক—জাগো বাঙালি আজ,
শৃঙ্খল ভাঙার শপথ নাও, রক্তে আগুন সাজ।
“এবারের সংগ্রাম মুক্তির, স্বাধীনতার সংগ্রাম”—
এই ধ্বনিতে জেগে ওঠে বাংলার সব শহর-গ্রাম।

ঘরে ঘরে দুর্গ গড়ার ডাক ছড়িয়ে পড়ে দেশময়,

যা কিছু আছে হাতে নিয়ে দাঁড়াও অন্যায়ের ক্ষয়।
মায়ের চোখে অশ্রু ঝরে, তবু বুক ভরা গান,
স্বাধীনতার সূর্য ওঠে সাহসী সেই অদম্য প্রাণ।

বুকে সাহসের বর্ম নিয়ে, দাঁড়িয়েছে আজ বীর জনতা,

বজ্রকণ্ঠে ঘোষিত হলো, অবিনাশী এক ইতিহাস কথা।

রক্তের বিনিময়ে লেখা হলো স্বাধীনতার নাম,
বজ্রকণ্ঠে বেজে উঠল, মুক্তির সেই জয়গান।

ভয় ভেঙে জেগে ওঠা এক জাতির গান,

শৃঙ্খল ছিঁড়ে এগিয়ে চলে অদম্য প্রাণ।

ইতিহাস ডাকে—রুখে দাঁড়াও আজ,

স্বাধীনতার আলোয় জ্বালো নতুন সাজ।

ইউনেস্কোর পাতায় আজ বিশ্ব ঐতিহ্যের স্বর,

অন্যায়-অবিচারের বিরুদ্ধে তুমি এক কালবৈশাখীর ঝড়।

সোহরাওয়ার্দী উদ্যান আজও যেন সেই সুরে গায়,

বাঙালির মুক্তি মিশে আছে তোমারই ছায়ায়।

সাতই মার্চের বজ্রডাক—জাগো বাঙালি আজ,
শৃঙ্খল ভাঙার শপথ নাও, রক্তে আগুন সাজ।
“এবারের সংগ্রাম মুক্তির, স্বাধীনতার সংগ্রাম”—
এই ধ্বনিতে জেগে ওঠে বাংলার সব শহর গ্রাম।

সাতই মার্চের বজ্রডাক—গর্জে ওঠে দেশ,

স্বাধীনতার পতাকা আজ আকাশ ছুঁয়ে রেশ।

এই শপথে বেঁচে থাকবে বাংলার প্রতিটি প্রাণ,

মুক্তির সেই অমর ডাক, স্বাধীনতার নাম।

বঙ্গবন্ধু তুমি রবে এই হৃদয়ে অম্লান,

তোমার ৭ই মার্চ— বাঙালির অবিনাশী প্রাণ।

#NRDsTopFacts64DistrictsBD

“বাংলাদেশের ৬৪ জেলা” শুধু মানচিত্রের কিছু নাম নয়—প্রতিটি জেলার রয়েছে নিজস্ব ইতিহাস, সংস্কৃতি, প্রকৃতি, ঐতিহ্য, ভাষা, খাবার এবং অজানা অসংখ্য গল্প।
এই প্লেলিস্টে আমি তুলে ধরছি বাংলাদেশের ৬৪ জেলার Top Facts, ইতিহাস, দর্শনীয় স্থান, বিখ্যাত ব্যক্তিত্ব, সংস্কৃতি, ভ্রমণ তথ্য এবং নানা জানা-অজানা বিষয়।
🎥 এখানে আপনি পাবেন:
✔️ জেলার ইতিহাস ও ঐতিহ্য
✔️ দর্শনীয় স্থান ও ভ্রমণ গাইড
✔️ স্থানীয় সংস্কৃতি ও খাবার
✔️ মানচিত্র, অবস্থান ও বিশেষ তথ্য
✔️ Cinematic storytelling with visuals
#NRDsTouristPlacesinBangladesh

বাংলাদেশকে জানুন, ঘুরুন এবং নতুন করে আবিষ্কার করুন! 🌿
বাংলাদেশের Division, District, Upazila ও Union-wise সকল উল্লেখযোগ্য Tourist Places & Hidden Gems নিয়ে বিস্তারিত তথ্য, Review ও Travel Guide।
🏖️ Beaches | ⛰️ Hills | 🌊 Rivers | 🌿 Forests
🏛️ Historical Places | 🕌 Heritage | 💧 Waterfalls | 🌄 Natural Beauty
📍 Location • History • How to Go • Distance • Transport • Best Time • Nearby Attractions • Travel Tips
#NRDsTouristPlacesintheWorld

পৃথিবীর বিখ্যাত ও অজানা দর্শনীয় স্থানগুলোর **বিস্তারিত পরিচিতি, ভ্রমণ তথ্য, ইতিহাস, সংস্কৃতি, আকর্ষণ, খরচ, যাতায়াত ও ভ্রমণ টিপস**—সবকিছু একসাথে। 🗺️ দেশ থেকে দেশ, শহর থেকে শহর—চলুন জেনে নিই পৃথিবীর প্রতিটি সুন্দর গন্তব্যের গল্প।** **জানুন • ঘুরুন • আবিষ্কার করুন • উপভোগ করুন** 🌎 **Explore the World, One Destination at a Time!**
#NRDsTour

স্বাগতম NRD’s Tours & Travels-এ, যেখানে আমি ২০১৭ সাল থেকে আমার প্রিয় ভ্রমণের স্মৃতিগুলো শেয়ার করি। এই প্লেলিস্টের প্রথম ভিডিওটি ছিল “NRD’s Tour 001 | Cox’s Bazar Tour (2017),” যা প্রকাশিত হয়েছিল ১ অক্টোবর ২০১৭। এই প্লেলিস্টে রয়েছে মনোমুগ্ধকর স্থান, প্রাকৃতিক সৌন্দর্য এবং স্মরণীয় মুহূর্তগুলোর গল্প। সমুদ্র সৈকত থেকে পাহাড় ও নদীর সৌন্দর্য—প্রতিটি ভিডিও যেন এক একটি ভ্রমণের গল্প।
#NRDMoto

দুই চাকার স্বাধীনতায় লেখা আমার ভ্রমণ, গল্প আর অভিজ্ঞতার এক চলমান জার্নাল। 🏍️🌄
এই প্লেলিস্টে আমি শেয়ার করছি আমার Moto Vlogs—যেখানে আছে নতুন জায়গা এক্সপ্লোর, রোড ট্রিপ, বাস্তব অভিজ্ঞতা আর পথের গল্প।
এখানে আপনি পাবেন—
✔️ Moto Travel Vlogs
✔️ Road Trip Experiences
✔️ Real-Life Riding Stories
✔️ নতুন জায়গা ও অজানা পথের খোঁজ
এই যাত্রায় আমার সাথে থাকার জন্য ধন্যবাদ 💙
#NRDMusic

এটি আমার নিজস্ব তৈরি গান, সুর ও মিউজিক কম্পোজিশনের একটি বিশেষ প্লেলিস্ট—সুরের ডায়েরি | NRDMusic। 🎶
প্রতিটি সুরের সাথে জড়িয়ে আছে আমার অনুভূতি, গল্প এবং জীবনের কিছু না বলা কথা।
#NRDsWorldOfFinance

অর্থ বুঝুন • বিশ্ব বুঝুন • ভবিষ্যৎ গড়ুন
Understand Money • Understand the World • Build Your Future
বাংলাদেশ ও বিশ্বের Finance, Economy, Banking, Stock Market, Investment, Tax, Business, Currency, Monetary Policy & International Finance নিয়ে তথ্য, বিশ্লেষণ ও ব্যাখ্যা।
🇧🇩 Bangladesh Finance & Economy
🌍 Global Finance & Economy
📈 Markets & Investment
🏦 Banking & Financial Institutions
💵 Money, Tax & Currency
🏢 Business & Corporate Finance
What happened? Why did it happen? What does it mean?
সঠিক তথ্য, সহজ ব্যাখ্যা এবং বিশ্লেষণধর্মী দৃষ্টিভঙ্গির মাধ্যমে অর্থ ও অর্থনীতির জটিল বিষয়গুলোকে সহজভাবে বোঝার চেষ্টা।
🌍 LEARN • ANALYZE • UNDERSTAND • DECIDE
NRD’s World of Finance — Where Money Meets the World. 💰🌎
#NRDsCineWorld | Movies & Series Review
দেশ-বিদেশের সেরা Movies & Series-এর Review, Analysis, Rating & Final Verdict—সবকিছু এক জায়গায়।
🎥 Thriller | Mystery | Crime | Action | Sci-Fi | Drama | South Indian | Hollywood | Korean | Bengali & Indian Cinema
সিনেমা দেখার আগে জানুন—কেন দেখবেন, কী আশা করবেন এবং এটি সত্যিই Worth Watching কি না!
সত্যতা • বিশ্লেষণ • রেটিং • চূড়ান্ত মতামত
🌍 WATCH • KNOW • REVIEW • ENJOY
Welcome to NRDs Cine World! 🍿🎬
#NRDsTechnologyReview

প্রযুক্তি বুঝুন, সঠিক সিদ্ধান্ত নিন!
Laptop, Smartphone, Gadgets, Hardware, Software & Information Technology নিয়ে Detailed Reviews, Honest Opinions, Performance Analysis, Comparisons & Buying Guides
এখানে জানবেন—কোনটি ভালো, কেন ভালো, কার জন্য ভালো এবং আপনার টাকা খরচ করা কতটা যুক্তিযুক্ত।
💻 Laptops | 📱 Smartphones | ⚙️ Gadgets | 🌐 IT | 🔧 Hardware & Software | ⚖️ Comparisons | 💰 Value for Money
DETAILED • HONEST • PRACTICAL • UNBIASED
🚀 WATCH • KNOW • COMPARE • CHOOSE
NRD’s Technology Review — Technology That Empowers Your Choice.
#NRDsKnowTheUnknown

পৃথিবী ও বাংলাদেশের এমন সব অজানা তথ্য, রহস্য, ইতিহাস, বিজ্ঞান, স্থান, মানুষ, ঘটনা ও বিস্ময়কর বিষয়—যেগুলো হয়তো আপনি আগে কখনো জানেননি! 🤯 অজানাকে জানুন, কৌতূহলকে জাগিয়ে তুলুন, আর পরিচিত পৃথিবীকে নতুনভাবে আবিষ্কার করুন। 🔎 জানুন • ভাবুন • আবিষ্কার করুন KNOW THE UNKNOWN! 🌎

Leave a comment