জন্মের প্রথম ভোরে, মায়ের কোলে আলো,
বোনের মায়ার প্রদীপ জ্বলে, কেটে যায় সকল কালো।
ভাইয়ের হাত ধরে সে হাঁটে স্বপ্নের পথে,
নীরব স্নেহে সাজায় জীবন ছোট্ট ছোট্ট রথে।
একটি আকাশ, একটিই ঘর, বেড়ে ওঠা পাশাপাশি,
কখনো মেঘের কান্না, কখনো রোদের ঝলমল হাসি।
ভাইয়ের চোখে বোনটি মানে এক প্রশান্তী আর ছায়া,
বিধাতার হাতে নিপুণ করে বোনা এক অদ্ভুত মায়া।
দুষ্টুমি করলে বকাঝকা, তবু চোখে মায়া,
ভাইয়ের সব ভুলগুলো সে ঢেকে দেয় ছায়া।
বন্ধু হয়ে শোনে কথা, কাঁধে রাখে হাত,
বোন থাকলে ভাইয়ের জীবন পায় নতুন প্রভাত।
বোন মানে নীরব ছায়া, ভালোবাসার নিশানা,
ভাইয়ের জীবনের পথে সে আশ্রয়ের ঠিকানা।
মা নেই ঘরে? ভয় কী তবে! বোন তো আছে পাশে,
শাসন করে আগলে রাখে, আর মিষ্টিকরে হাসে।

নিজের স্বপ্ন আড়াল করে ভাইয়ের আকাশ গড়ে,
বোনের আদর স্রষ্টার দান, যা বৃষ্টি হয়ে ঝরে।
খুনসুটি আর নালিশ চলে, দিন কাটে বেশ রঙ্গে,
সবটুকু তার গোপন কথা, থাকে বোনেরই সঙ্গে।
বিপদ এলে ছোট সেই হাত, পাহাড় হয়ে দাঁড়ায়,
ভাইয়ের জন্য মরণ-পণ, সব সীমাযে সে ছাড়ায়।
বোন মানে নীরব ছায়া, ভালোবাসার নিশানা,
ভাইয়ের জীবনের পথে সে আশ্রয়ের ঠিকানা।
বড় বোন হলো যেন মায়ের অর্ধেক ছায়া,
খাইয়ে দেয়, শাসন করে—ভাইয়ের সুখেই মায়া।
নিজের স্বপ্ন পেছনে রেখে ভাইয়ের স্বপ্ন গড়ে,
নিঃশব্দ সেই ত্যাগগুলো হৃদয় ভরে।
বিয়ের পর দূর আকাশে নতুন ঘর বানায়,
তবুও ভাইয়ের কথা বোন কি কখনো ভোলায়?
লুকিয়ে রাখা ছোট্ট সঞ্চয় ভাইয়ের হাতেই দেয়,
ভাই যেন পথ হারিয়ে কোনোদিন-ও না হারায়।

আবার যদি ছোট বোন হয়, সে তো মনের সাথী,
ভাইয়ের সুখের গল্পে হাসে, দুঃখে হয় বাতি।
গোপন কথা বুকের মাঝে; আগলে রাখে চুপে,
ভাইয়ের জন্য বুক পেতে দেয়, এক পৃথিবী রূপে।
বোন মানে নীরব ছায়া, ভালোবাসার নিশানা,
ভাইয়ের জীবনের পথে সে আশ্রয়ের ঠিকানা।
সময় বদলায়, দূরত্ব আসে, জীবন যায় বয়ে,
তবুও সেই স্মৃতিগুলো হৃদয়ে রয়ে রয়।
ঝগড়া, অভিমান সবই মুছে যায় একদিন,
বোনের মায়া বুঝতে পারে সব ভাইয়েরা প্রতিদিন।
সময়ের নদী বয়ে যায়, বদলায় জীবনের রং,
তবু ভাই-বোনের স্মৃতিগুলো থাকে অনন্ত ঢং।
হাসি, কান্না, ত্যাগে ভরা পথচলার গান,
রক্তের বন্ধনে লেখা এক অমলিন সম্মান।
তাই বোন মানে শুধু নয় পরিবারের এক নাম,
ভাইয়ের জীবনের আকাশে সে আশীর্বাদের ধাম।
শব্দে যতই বলি না কেন, শেষ হয় না তার মায়া—
ভাইয়ের হৃদয়ে বোন থাকে চিরদিনের ছায়া।
বোন মানে নীরব ছায়া, ভালোবাসার নিশানা,
ভাইয়ের জীবনের পথে সে আশ্রয়ের ঠিকানা।
ঝড় এলে বুক পেতে দাঁড়ায় অটুট মমতায়,
বোন আছে বলেই ভাই হারায় না কোনো ছায়ায়।


Leave a comment