সন্তান | NRD’s Poem 10

মো: নাইমুর রহমান

এক চিলতে হাসিতে ঘর ভরে ওঠে, পূর্ণতা পায় প্রাণ,
বাবা-মায়ের কোলজুড়ে আসে বিধাতার সেরা দান।

নয়টি মাস আশঙ্কা-আনন্দে কেটে যায় ধীরে,
প্রতিটি দোয়ায় থাকে সেই ছোট্ট প্রাণের নীড়ে।


অবশেষে একদিন কান্নার সুরে কেঁপে ওঠে ঘর,
সেই কান্নাই হয়ে ওঠে জীবনের সবচেয়ে মধুর স্বর।

সন্তান মানে শুরু, সন্তান মানে শেষ,
সন্তানই তাদের জীবনের সবচেয়ে বড় রেশ।
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এক অবিচ্ছেদ্য বন্ধন,
ভালোবাসার নামই—সন্তান।

কবিতাটি নিয়ে বানানো গানটি আমার ইউটিউভ চ্যানেলে

মায়ের হাসিতে জগৎ জুড়ায়, বাবার মনেতে বল,
সব কষ্টই তুচ্ছ লাগে, চোখ হয় ছলছল।
মায়ের কোল ভরে যায়, পৃথিবী পায় রঙ,
বাবার কাঁধে নামে দায়িত্ব—তবু মুখে আনন্দ ঢঙ।

সন্তান যখন প্রথম হাসে, প্রথম তাকায় চেয়ে,
স্বর্গ নামে সেই সে ঘরে, আনন্দ যায় ধেয়ে।
বাবার কাঁধে দায়িত্বের ভার, মনে নতুন আশা,
বুকভরা শুধু সন্তানের তরে অসীম ভালোবাসা।

সন্তান মানে শুরু, সন্তান মানে শেষ,
সন্তানই তাদের জীবনের সবচেয়ে বড় রেশ।
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এক অবিচ্ছেদ্য বন্ধন,
ভালোবাসার নামই—সন্তান।

ছোট্ট আঙুল মুঠো করে ধরে বাবার দুটি হাত,
মায়ের বুকে মুখ লুকিয়ে ঘুমায় সারারাত।
হাঁটি হাঁটি পা পা করে চলা, প্রথম হাতটি ধরা,
বাবার আঙুল শক্ত করে ছোট্ট আঙুলে ধরা।
প্রথম যেদিন ‘মা’ বলে ডাকে, ‘বাবা’ বলে হয় স্বর,
সেদিনের চেয়ে দামি মুহূর্ত নেই তো ভুবন ভর।

বাইরে থেকে ফিরলে বাবা, সন্তান যায় যে ধেয়ে,
আবদারের সেই রঙিন হাসি সব ক্লান্তি নেয় কেড়ে।
ঘুম ভেঙে মা’কে খোঁজা আর বায়না হাতের খাবারের,
মায়ের কাছে এই খুশিটাই উৎস সব আরামের।

সন্তান মানে শুরু, সন্তান মানে শেষ,
সন্তানই তাদের জীবনের সবচেয়ে বড় রেশ।
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এক অবিচ্ছেদ্য বন্ধন,
ভালোবাসার নামই—সন্তান।

দুই চাকার স্বাধীনতায় লেখা আমার ভ্রমণ, গল্প আর অভিজ্ঞতার এক চলমান জার্নাল। 🏍️🌄
এই প্লেলিস্টে আমি শেয়ার করছি আমার Moto Vlogs—যেখানে আছে নতুন জায়গা এক্সপ্লোর, রোড ট্রিপ, বাস্তব অভিজ্ঞতা আর পথের গল্প।
এখানে আপনি পাবেন—
✔️ Moto Travel Vlogs
✔️ Road Trip Experiences
✔️ Real-Life Riding Stories
✔️ নতুন জায়গা ও অজানা পথের খোঁজ
এই যাত্রায় আমার সাথে থাকার জন্য ধন্যবাদ 💙

Leave a comment

NRD’s Tours & Travels
স্বাগতম NRD’s Tours & Travels-এ, যেখানে আমি ২০১৭ সাল থেকে আমার প্রিয় ভ্রমণের স্মৃতিগুলো শেয়ার করি। এই প্লেলিস্টের প্রথম ভিডিওটি ছিল “NRD’s Tour 001 | Cox’s Bazar Tour (2017),” যা প্রকাশিত হয়েছিল ১ অক্টোবর ২০১৭। এই প্লেলিস্টে রয়েছে মনোমুগ্ধকর স্থান, প্রাকৃতিক সৌন্দর্য এবং স্মরণীয় মুহূর্তগুলোর গল্প। সমুদ্র সৈকত থেকে পাহাড় ও নদীর সৌন্দর্য—প্রতিটি ভিডিও যেন এক একটি ভ্রমণের গল্প।
এটি আমার নিজস্ব তৈরি গান, সুর ও মিউজিক কম্পোজিশনের একটি বিশেষ প্লেলিস্ট—সুরের ডায়েরি | NRDMusic। 🎶
প্রতিটি সুরের সাথে জড়িয়ে আছে আমার অনুভূতি, গল্প এবং জীবনের কিছু না বলা কথা।