ভুলের মহাপ্রয়াণ

আমি রাহুল … নামাজগড়ের সেই মানুষ, হাসিমুখে কাটত দিন, চায়ের কাপে সুখের স্পর্শ।
দোকান শেষে রাত নামলে ফিরতাম ছোট্ট ঘরে,
মেয়েটাকে বুকে নিয়ে বলতাম স্বপ্ন ভরে।

“বাবু তুই বড় হবি, আকাশ ছুঁয়ে যাবি,”
সে হেসে বলত—“বাবা, তুমি আমায় ছাড়বে নাকি?” 

কে জানত একদিন আমিই হারিয়ে যাবো চুপে,
একটা খবর হয়ে রইবো মানুষের মুখে মুখে।

কথাগুলো নিয়ে বানানো গানটি আমার ইউটিউভ চ্যানেলে

মৃত মানুষের কান্না কেউ শুনতে পায় না, ভাঙা হৃদয়ের শব্দ পৃথিবী বোঝে না।আমি মরে গিয়েও দেখি—মেয়েটা ডাকে “বাবা…” কিন্তু ছুঁতে পারি না তাকে, এটাই সবচেয়ে বড় ব্যথা…

হাসপাতালের সাদা বিছানায় নিথর পড়ে ছিলাম,
বাবার কাঁপা চোখে প্রথমবার নিজেকে হারালাম।যে মানুষটা কখনো কাঁদেনি আমার সামনে দাঁড়িয়ে,
আজ শিশুর মতো ভেঙে পড়েছে বুকটা চেপে ধরে।

আর আমার ছোট্ট মেয়ে হাত নাড়িয়ে বলছিল—
“বাবা ওঠো না… তুমি তো মেলায় নিয়ে যাবে বলছিলে…” মৃত্যুর পরে বুঝেছি মানুষ সবচেয়ে বেশি চায়,
একবার ফিরে গিয়ে প্রিয়জনকে জড়িয়ে ধরতে হায়…

মৃত মানুষের কান্না কেউ শুনতে পায় না, অন্ধকারে ভাঙা মানুষটাকে কেউ বোঝে না।
আমি মরে গিয়েও দেখি—ছবিটা জড়িয়ে ঘুমায়,
আমার ছোট্ট বাবুটা আজও আমাকেই খুঁজে বেড়ায়…

মানুষ ভাবে আত্মহত্যা মানেই সব শেষ,
কিন্তু কষ্ট মরে না—শুধু বদলায় তার আবেশ।
আমি ভেবেছিলাম, ওর জন্য বেঁচে থাকবো,
কিন্তু ভিতরের অন্ধকার আমাকেই শেষ করলো।

বিষের ট্যাবলেট মুখে নেওয়ার আগে কেঁদেছিলাম খুব, মৃত্যুকে নয়—ভয় পেয়েছিলাম মেয়ের নিষ্পাপ মুখ।
আজ দেখি, বাবা চুপচাপ দোকানে বসে রয়,
মানুষ শুধু দীর্ঘশ্বাস ফেলে—কেউ সত্যিটা কয় না আর কই…

কাউকে এতটা ভালোবেসো না—
যাতে সে চলে গেলে নিজেকেই হারাও।
জীবন থেমে গেছে মনে হলেও,
একবার অন্তত ফিরে তাকাও…কারণ তুমি মরলে শুধু তুমি নও,
তোমার সাথে আরও অনেক হৃদয় ভেঙে যায়…

মৃত মানুষের কান্না কেউ শুনতে পায় না,বারান্দার হাওয়ায় শুধু স্মৃতিগুলো কাঁদে একা।
মেয়েটা ঘুমের মাঝে ডাকে—“বাবা তুমি কোথায়?”
আমি খুব কাছে গিয়েও আজ তাকে ছুঁতে পারি না হায়… 💔

মৃত মানুষের কান্না কেউ শুনতে পায় না,

ভাঙা হৃদয়ের শব্দ পৃথিবী বোঝে না।

আমি মরে গিয়েও দেখি—মেয়েটা ডাকে “বাবা…”

কিন্তু ছুঁতে পারি না তাকে, এটাই সবচেয়ে বড় ব্যথা…

দুই চাকার স্বাধীনতায় লেখা আমার ভ্রমণ, গল্প আর অভিজ্ঞতার এক চলমান জার্নাল। 🏍️🌄
এই প্লেলিস্টে আমি শেয়ার করছি আমার Moto Vlogs—যেখানে আছে নতুন জায়গা এক্সপ্লোর, রোড ট্রিপ, বাস্তব অভিজ্ঞতা আর পথের গল্প।
এখানে আপনি পাবেন—
✔️ Moto Travel Vlogs
✔️ Road Trip Experiences
✔️ Real-Life Riding Stories
✔️ নতুন জায়গা ও অজানা পথের খোঁজ
এই যাত্রায় আমার সাথে থাকার জন্য ধন্যবাদ 💙

Leave a comment

NRD’s Tours & Travels
স্বাগতম NRD’s Tours & Travels-এ, যেখানে আমি ২০১৭ সাল থেকে আমার প্রিয় ভ্রমণের স্মৃতিগুলো শেয়ার করি। এই প্লেলিস্টের প্রথম ভিডিওটি ছিল “NRD’s Tour 001 | Cox’s Bazar Tour (2017),” যা প্রকাশিত হয়েছিল ১ অক্টোবর ২০১৭। এই প্লেলিস্টে রয়েছে মনোমুগ্ধকর স্থান, প্রাকৃতিক সৌন্দর্য এবং স্মরণীয় মুহূর্তগুলোর গল্প। সমুদ্র সৈকত থেকে পাহাড় ও নদীর সৌন্দর্য—প্রতিটি ভিডিও যেন এক একটি ভ্রমণের গল্প।
এটি আমার নিজস্ব তৈরি গান, সুর ও মিউজিক কম্পোজিশনের একটি বিশেষ প্লেলিস্ট—সুরের ডায়েরি | NRDMusic। 🎶
প্রতিটি সুরের সাথে জড়িয়ে আছে আমার অনুভূতি, গল্প এবং জীবনের কিছু না বলা কথা।