​আট বছরের আশীর্বাদ | NRD’s Poem 01

মো: নাইমুর রহমান

আট বছর আগে হাত জড়ালাম দু’জন,

ছোট্ট ঘরে নীরব প্রার্থনা, সবার চোখে আলো,

আমাদের চোখে স্বপ্ন, মনে মনে বলেছিলাম,

থাকো সারাটা জীবন,

কবিতাটি নিয়ে বানানো গানটি আমার ইউটিউভ চ্যানেলে

আট বছরের আশীর্বাদ বয়ে যায় আজও,

সময় বদলেছে,

বদলায়নি টান,

দিন গুনে গুনে ভালোবাসা বাড়ে ধীরে,

তুমি কি আগের মতোই রাখো আমায় প্রাণ?

তুমি কি আগের মতোই রাখো আমায় প্রাণ?

কত সন্ধ্যা কেটে গেছে তোদের আড্ডাহীন,

কথা কমে এসেছে, কাজই এখন বেশি,

তবু বাসার কোণায় তোমার রাখা গানের খাতা,

খুললেই পাই পুরনো দিনের হাসি

আট বছরের আশীর্বাদ বয়ে যায় আজও,

সময় বদলেছে,

বদলায়নি টান,

দিন গুনে গুনে ভালোবাসা বাড়ে ধীরে,

তুমি কি আগের মতোই রাখো আমায় প্রাণ?

তুমি কি আগের মতোই রাখো আমায় প্রাণ?

নীরব রাতের কাছে করি আজও প্রশ্ন,

বালিশ ভেজা স্বপ্ন জানে সবই তো,

যদি ভুলে যাও, আবার ডাকো প্রথম নামে,

আমি ফিরব হেঁটে, সেই শুরুর পথে (ওহ)

আট বছরের আশীর্বাদ বয়ে যায় আজও,

সময় বদলেছে,

বদলায়নি টান,

দিন গুনে গুনে ভালোবাসা বাড়ে ধীরে,

তুমি কি আগের মতোই রাখো আমায় প্রাণ?

তুমি কি আগের মতোই রাখো আমায় প্রাণ?

দুই চাকার স্বাধীনতায় লেখা আমার ভ্রমণ, গল্প আর অভিজ্ঞতার এক চলমান জার্নাল। 🏍️🌄
এই প্লেলিস্টে আমি শেয়ার করছি আমার Moto Vlogs—যেখানে আছে নতুন জায়গা এক্সপ্লোর, রোড ট্রিপ, বাস্তব অভিজ্ঞতা আর পথের গল্প।
এখানে আপনি পাবেন—
✔️ Moto Travel Vlogs
✔️ Road Trip Experiences
✔️ Real-Life Riding Stories
✔️ নতুন জায়গা ও অজানা পথের খোঁজ
এই যাত্রায় আমার সাথে থাকার জন্য ধন্যবাদ 💙

Leave a comment

NRD’s Tours & Travels
স্বাগতম NRD’s Tours & Travels-এ, যেখানে আমি ২০১৭ সাল থেকে আমার প্রিয় ভ্রমণের স্মৃতিগুলো শেয়ার করি। এই প্লেলিস্টের প্রথম ভিডিওটি ছিল “NRD’s Tour 001 | Cox’s Bazar Tour (2017),” যা প্রকাশিত হয়েছিল ১ অক্টোবর ২০১৭। এই প্লেলিস্টে রয়েছে মনোমুগ্ধকর স্থান, প্রাকৃতিক সৌন্দর্য এবং স্মরণীয় মুহূর্তগুলোর গল্প। সমুদ্র সৈকত থেকে পাহাড় ও নদীর সৌন্দর্য—প্রতিটি ভিডিও যেন এক একটি ভ্রমণের গল্প।
এটি আমার নিজস্ব তৈরি গান, সুর ও মিউজিক কম্পোজিশনের একটি বিশেষ প্লেলিস্ট—সুরের ডায়েরি | NRDMusic। 🎶
প্রতিটি সুরের সাথে জড়িয়ে আছে আমার অনুভূতি, গল্প এবং জীবনের কিছু না বলা কথা।