ঝালকাঠি জেলা সম্পর্কে ১০ টি আকর্ষণীয় তথ্য

১. ঝালকাঠির স্থাপনসাল: ঝালকাঠি জেলা ১ ফেব্রুয়ারি ১৯৮৪ সালে স্থাপিত হয়েছিল।

২. যেভাবে ঝালকাঠি নামটি এসেছে: অতি প্রাচীনকাল হতে কৈবর্ত জেলে সম্প্রদায়ের লোকেরাই প্রথম ঝালকাঠিতে আবাদ আরম্ভ করেছিল। কৈবর্ত জেলেদের ঝালো বলা হতো এবং তাদের পাড়াকে বলা হতো ঝালোপাড়া। অনেকের ধারণা এ ঝালোপাড়া থেকেই ঝালকাঠি নামের উৎপত্তি। কবি বিজয়গুপ্ত মনসামঙ্গল কাব্যেও জেলে সম্প্রদায়কে ঝালো নামে উল্লেখ করেছেন। আবার অনেকের মতে, বর্তমান ঝালকাঠীর পশ্চিম তীরে জেলেরা জঙ্গল সাফ করে বাসস্থান তৈরী করতঃ জেলে+কাঠি=জাল+কাঠি অপভ্রংশে ঝালকাঠি নামকরণ করা হয়েছে। এই জেলে ও জঙ্গলের কাঠি থেকেই উৎপত্তি হয় ঝালকাঠির নাম।

জেলের মাছ ধরার দৃশ্য

To know about Top ten interesting facts of Jhalokati in English click the link below: https://iamnrdurjoy.wordpress.com/2020/11/21/top-ten-facts-jhalokati-english/

৩. ঝালকাঠি জেলার পূর্ব নাম: ঝালকাঠি জেলার প্রাচীন নাম ছিল মহারাজগঞ্জ। প্রাচীনকালে, ব্রিটিশ আমলে ঝালকাঠি জেলাকে দক্ষিন বাংলার কলকাতা বলা হতো।

৪. ঝালকাঠির আয়তন: ঝালকাঠির আয়তন ৭০৬.৭৬ বর্গ কিলোমিটার (২৭২.৮৮ মাইল) যা আয়তনে বাংলাদেশের তৃতীয় ক্ষুদ্রতম জেলা। যদি এটি একটি দেশ হতো তাহলে  আকারে ১৭৫ তম হতো। যার মানে পৃথিবীর ১৯ টি স্বতন্ত্র দেশ রয়েছে যাদের আয়তন ঝালকাঠির থেকেও কম।

৫. ঝালকাঠির জনসংখ্যা: ঝালকাঠিতে প্রায় ০.৬৮২ মিলিয়ন বা ৬ লাখ ৮২ হাজার লোক বসবাস করে যা ঝালকাঠিকে জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের ৫ম ক্ষুদ্রতম জেলা বানিয়েছে । পৃথিবীর ২৮ টি স্বতন্ত্র দেশ রয়েছে যাদের জনসংখ্যা ঝালকাঠির চেয়েও কম। ঝালকাঠির প্রতি বর্গকিলোমিটারে প্রায় ৯৭০ জন লোক বাস করে।

৬. ঝালকাঠির পুরুষ / মহিলা অনুপাত: ঝালকাঠির পুরুষ মহিলার অনুপাত ১:১.০১।

৭. ঝালকাঠিতেই ধানসিঁড়ি নদীটি অবস্থিত: কবি জীবনানন্দ দাশ এর বিখ্যাত কবিতা আবার আসিব ফিরে কবিতার ধানসিঁড়ি নদীটি এ জেলায় অবস্থিত ।

৮. ঝালকাঠির উপজেলা, ইউনিয়ন এবং পৌরসভা সংখ্যা: ঝালকাঠি জেলার ৪ টি উপজেলা,২টি পৌরসভা এবং ৩২ টি ইউনিয়ন রয়েছে।

৯. ঝালকাঠির গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব: স্বনামধন্য কবি কামিনী রায়ের (জন্ম ১৮৬৪- মৃত্যু ১৯৩৩)জন্ম ঝালকাঠির বাসন্ডা গ্রামে। তিনি তৎকালীন ব্রিটিশ ভারতের প্রথম মহিলা স্নাতক । দক্ষিন বাংলার একজন বিশিষ্ট পীর ও ঝালকাঠিবাসীর নয়নের মনি, কালজয়ী মহাপুরুষ হযরত মাওলানা মোহাম্মদ আযীযুর রহমানের (জন্ম ১৯১১- মৃত্যু ২০০৮) জন্ম ঝালকাঠির নেছারাবাদ গ্রামে।

১০. ঝালকাঠির জনপ্রিয় খাবার: ঝালকাঠি প্রাকৃতিক ফল যেমন আম, কলা, জলপাই, কাঠাল, তাল, লিচু, নারিকেল, আমড়া, পেয়ারা।

টপ টেপ ফ্যাক্টস অব ঝালকাঠি @YouTube
দুই চাকার স্বাধীনতায় লেখা আমার ভ্রমণ, গল্প আর অভিজ্ঞতার এক চলমান জার্নাল। 🏍️🌄
এই প্লেলিস্টে আমি শেয়ার করছি আমার Moto Vlogs—যেখানে আছে নতুন জায়গা এক্সপ্লোর, রোড ট্রিপ, বাস্তব অভিজ্ঞতা আর পথের গল্প।
এখানে আপনি পাবেন—
✔️ Moto Travel Vlogs
✔️ Road Trip Experiences
✔️ Real-Life Riding Stories
✔️ নতুন জায়গা ও অজানা পথের খোঁজ
এই যাত্রায় আমার সাথে থাকার জন্য ধন্যবাদ 💙

One response to “ঝালকাঠি জেলা সম্পর্কে ১০ টি আকর্ষণীয় তথ্য”

  1. […] ঝালকাঠির সেরা দশটি আকর্ষণীয় তথ্য সম্পর্কে বাংলায় জানতে নীচের লিঙ্কটিতে ক্লিক করুন: https://iamnrdurjoy.wordpress.com/2020/11/21/top-ten-facts-jhalokati-bangla/ […]

    Like

Leave a comment

NRD’s Tours & Travels
স্বাগতম NRD’s Tours & Travels-এ, যেখানে আমি ২০১৭ সাল থেকে আমার প্রিয় ভ্রমণের স্মৃতিগুলো শেয়ার করি। এই প্লেলিস্টের প্রথম ভিডিওটি ছিল “NRD’s Tour 001 | Cox’s Bazar Tour (2017),” যা প্রকাশিত হয়েছিল ১ অক্টোবর ২০১৭। এই প্লেলিস্টে রয়েছে মনোমুগ্ধকর স্থান, প্রাকৃতিক সৌন্দর্য এবং স্মরণীয় মুহূর্তগুলোর গল্প। সমুদ্র সৈকত থেকে পাহাড় ও নদীর সৌন্দর্য—প্রতিটি ভিডিও যেন এক একটি ভ্রমণের গল্প।
এটি আমার নিজস্ব তৈরি গান, সুর ও মিউজিক কম্পোজিশনের একটি বিশেষ প্লেলিস্ট—সুরের ডায়েরি | NRDMusic। 🎶
প্রতিটি সুরের সাথে জড়িয়ে আছে আমার অনুভূতি, গল্প এবং জীবনের কিছু না বলা কথা।