তোমার দিকে হাত বাড়িয়েছিলাম,
ভালোবাসার সেই অমল ছোঁয়া দিয়েছিলাম।
শুধু তুমিই ছিলে চাঁদের মতোই আমার আশ্রয়,
হায় ! আজ সেই চন্দ্রিমা হারিয়ে খুজছি নিরুপায়।
আজ কেমন যেন সব বদলে গেছে,
তোমার চোখে যেন কোন দ্বিধার ছায়া লেগেছে।
একদিন যে আমি ছিলাম তোমার নিজের,
আজ আমাকেই ভেবে যাচ্ছো অন্য রূপের।

তোমার জন্যই চেয়েছি বদলাতে নিজেকে,
ভালোবাসার খাতিরে ছেড়েছি নিজ অভ্যাসকে।
কিন্তু কেন তবু তোমার মনে শঙ্কার ঘোর?
বুঝে গেছি আমি সে রাতের কখনোও হবেনাতে ভোর!

তোমার আমার ভালোবাসা যেন আজ কোন চু্ক্তি,
যে বাজিতে তুমি খুজছো তোমার মুক্তি।
দূরে থাকাটাই যেন আজ তোমার কাছে শ্রেয়,
দাবি একটাই কাফনের কাপড়ে একটিবার দেখে যেও।
জানি ভুলে গিয়েছো সেই দিনের গল্প,
ভালোবাসতাম দুজন দুজনায় অল্প অল্প।
হয়তো অল্প ভালবাসাতেও টানটি ছিলো নিগাদ,
থাক বাদ দাও, আজ অভিমান মনে অগাদ।

তুমি কি শুনতে পাও আমার হৃদয়ের কষ্ট?
তুমি কি বুঝতে পারো আমার নিরব প্রশ্ন?
ভালোবাসা কি শুধু সন্দেহের ছায়ায় ঢাকা?
তোমার পথ, আমার পথ যেন দুটি পথে আঁকা।

Leave a comment