অভাব | NRD’s Poem 3

অভাব সেতো এক পরিণামের নাম;
অভাব সেতো এক প্রলয়ের নাম;
নিজেকে নিজের কাছে ছোট করার;
বিনষ্টকারী; যার আরেক নাম।

অভাব সেতো ভঙ্গুর দর্পণ;
অভাব যা ভাঙ্গে সব বন্ধন,
বাবা মায়ের নির্ঘুম রাতের  ;
আর সন্তানের ফুফিয়ে ক্রন্দন।

কবিতাটি নিয়ে বানানো গানটি আমার ইউটিউভ চ্যানেলে


অভাব সেতো খালি পকেটের বালি;
অভাব সেতো যা মোরা মনেতেই পালি ;
মানুষের কাছে মাথা হেট করে;
সমাজের কাছে যা মাখে চুনকালি।

অভাব সেতো বাবার ছিড়া জামা;
অভাব সেতো ভাইয়ের রাগ ;
ভাইয়ে ভাইয়ে যা করে শত্রুতা
আর মায়ের মিথ্যানুরাগ।


অভাব সেতো ভাঙ্গা দুয়ার
অভাব সেতো ফুরোনো হাড়ি;
অঝোর কোন কান্নার জোয়ার ;
যা কেউ মোরা রুখতে যে পারি।

অভাব সেতো না বলা দুখ
অভাব সেতো চায়না সুখ;
ভেঙ্গে ফেলে যা সুখের সংসার
ছোট্ট বোনটির মায়া ভরা মুখ।


অভাব সেতো বাবার করা ধার;
অভাব যা করে তোলে ভাবুক,
প্রতিবেশির কাছে না জানা সুখ;
নিজের কাছে বিশাল অসুখ।

অভাব সেতো মিথ্যে প্রেম;
অভাব সেতো মিথ্যে আশা,
অমানবিক অত্যাচারে যা করে তোলে পাথর;
বিষিয়ে তোলে যা সব  ভালবাসা।

অভাব সেতো অনাহুত মেহমান,
অভাব যা সব করে বেমানান
অজানা সুখের আশাগুলো যে;
তিলে তিলে করে ভঙ্গণ।
 

অভাব সেতো নির্মম সত্য;
অভাব যা না বলা কথ্য;
বিষন্নতা আর অপূর্ণতা ;
যা বিষিয়ে তোলে নিত্য।

অভাব কবিতা @YouTube
দুই চাকার স্বাধীনতায় লেখা আমার ভ্রমণ, গল্প আর অভিজ্ঞতার এক চলমান জার্নাল। 🏍️🌄
এই প্লেলিস্টে আমি শেয়ার করছি আমার Moto Vlogs—যেখানে আছে নতুন জায়গা এক্সপ্লোর, রোড ট্রিপ, বাস্তব অভিজ্ঞতা আর পথের গল্প।
এখানে আপনি পাবেন—
✔️ Moto Travel Vlogs
✔️ Road Trip Experiences
✔️ Real-Life Riding Stories
✔️ নতুন জায়গা ও অজানা পথের খোঁজ
এই যাত্রায় আমার সাথে থাকার জন্য ধন্যবাদ 💙

Leave a comment

NRD’s Tours & Travels
স্বাগতম NRD’s Tours & Travels-এ, যেখানে আমি ২০১৭ সাল থেকে আমার প্রিয় ভ্রমণের স্মৃতিগুলো শেয়ার করি। এই প্লেলিস্টের প্রথম ভিডিওটি ছিল “NRD’s Tour 001 | Cox’s Bazar Tour (2017),” যা প্রকাশিত হয়েছিল ১ অক্টোবর ২০১৭। এই প্লেলিস্টে রয়েছে মনোমুগ্ধকর স্থান, প্রাকৃতিক সৌন্দর্য এবং স্মরণীয় মুহূর্তগুলোর গল্প। সমুদ্র সৈকত থেকে পাহাড় ও নদীর সৌন্দর্য—প্রতিটি ভিডিও যেন এক একটি ভ্রমণের গল্প।
এটি আমার নিজস্ব তৈরি গান, সুর ও মিউজিক কম্পোজিশনের একটি বিশেষ প্লেলিস্ট—সুরের ডায়েরি | NRDMusic। 🎶
প্রতিটি সুরের সাথে জড়িয়ে আছে আমার অনুভূতি, গল্প এবং জীবনের কিছু না বলা কথা।