মধ্যবিত্ত | NRD’s Poem 12

মোঃ নাইমুর রহমান

মাসের প্রথমে যার শুরু সংগ্রাম;
লোকে তাকে চিনে মধ্যবিত্ত তার নাম,
স্বল্পতে খুশি যার বেশি পেলে চিনতা
ভেবে সেতো পায়না করে ভনিতা।

কবিতাটি নিয়ে বানানো গানটি আমার ইউটিউভ চ্যানেলে

ব্যয় যার বেশি আর আয় যার কম;
লোকে তাকে চিনে মধ্যবিত্ত তার নাম,
সারাক্ষনই চিন্তার ভাজ যার কপালে;
সে কি করে বুঝবে সুখি হবে সে কী পেলে?

দোকানেতে বাকি আর ভিটা যার প্রাণ
লোকে তাকে চিনে মধ্যবিত্ত তার নাম,
দুখের মাঝে যে সদা সুখ খোজে;
সে কিরে বুঝায় নিজেকে নিজে?

সন্তান যার সম্পদ রুজি যার ঘাম;
লোকে তাকে চিনে মধ্যবিত্ত তার নাম,
সদা সারাক্ষণ যে ধুকে ধুকে মরে;
সে কি করে নিজেকে সুখি নিজে করে?

মাসের মাঝেতে যার অভাবই পরিণাম
লোকে তাকে চিনে মধ্যবিত্ত তার নাম,
খালি পকেটে যে দেখে বড় স্বপ্ন
আশা তার রুজি ভালোবাসা তার রত্ন।

দুপুরেতে খাবারে যার থাকে ভাজি নান;
লোকে তাকে চিনে মধ্যবিত্ত তার নাম,
স্বল্প খেয়ে যার হয় বড় তৃপ্তি;
নাট্য থাকে ঢেকে তার পা-মাথা ব্যাপ্তি।

প্রেমে পড়ে যার হয় করুন পরিণাম;
লোকে তাকে চিনে মধ্যবিত্ত তার নাম,
করে যে মনে প্রেম দেখে সদা স্বপ্ন;
বন্ধুমহলে তার নীরবতাই গল্প।

বন্ধুদের কাছে যার থাকে নাকো দাম;
লোকে তাকে চিনে মধ্যবিত্ত তার নাম,
স্বপ্ন দেখে যে সদা দিন কাটায়;
মাঝে মাঝে তাই সেতো পড়ে দোটানায়।

পরিবার পরিজনে যার অভাগাই নাম;
লোকে তাকে চিনে মধ্যবিত্ত তার নাম,
অসম্মান, অস্বীকৃতি, অজানা যত দুখ;
দেখে না জীবনে সে কখনোতো সুখ।

সন্তানও যাকে কখনো দেয় নাকো দাম
লোকে তাকে চিনে মধ্যবিত্ত তার নাম,
কীভাবে সে দেখে স্বপ্ন; কীভাবে করে বলিদান;
সন্তানরা কী দেয় তার কোন প্রতিদান?

দারিদ্রতা যার শত্রু আশা যার বেমানান;
লোকে তাকে চিনে মধ্যবিত্ত তার নাম,
বাজারেতে যখন যায় সে বড় মাছই দেখে
কী যেন ভেবে সে সবজিটাই কিনে।

জীবনের কাছে হার যার বড় পরিনাম;
লোকে তাকে চিনে মধ্যবিত্ত তার নাম,
মাথার ঘাম পায়ে ফেলে যে সন্তানকে গড়ে তুলে
সেও একদিন বড় হয়ে যায় তাকে ফেলে।

বাসেতে চড়ে যে দেখে স্বপ্ন;
যদি না তারও আজ গাড়ি থাকতো,
সেতো আর কেউ না জানি মোরা পরিচয়
নাম তার মধ্যবিত্ত:স্বপ্ন যার স্বঞ্চয়।

দুই চাকার স্বাধীনতায় লেখা আমার ভ্রমণ, গল্প আর অভিজ্ঞতার এক চলমান জার্নাল। 🏍️🌄
এই প্লেলিস্টে আমি শেয়ার করছি আমার Moto Vlogs—যেখানে আছে নতুন জায়গা এক্সপ্লোর, রোড ট্রিপ, বাস্তব অভিজ্ঞতা আর পথের গল্প।
এখানে আপনি পাবেন—
✔️ Moto Travel Vlogs
✔️ Road Trip Experiences
✔️ Real-Life Riding Stories
✔️ নতুন জায়গা ও অজানা পথের খোঁজ
এই যাত্রায় আমার সাথে থাকার জন্য ধন্যবাদ 💙

Leave a comment

NRD’s Tours & Travels
স্বাগতম NRD’s Tours & Travels-এ, যেখানে আমি ২০১৭ সাল থেকে আমার প্রিয় ভ্রমণের স্মৃতিগুলো শেয়ার করি। এই প্লেলিস্টের প্রথম ভিডিওটি ছিল “NRD’s Tour 001 | Cox’s Bazar Tour (2017),” যা প্রকাশিত হয়েছিল ১ অক্টোবর ২০১৭। এই প্লেলিস্টে রয়েছে মনোমুগ্ধকর স্থান, প্রাকৃতিক সৌন্দর্য এবং স্মরণীয় মুহূর্তগুলোর গল্প। সমুদ্র সৈকত থেকে পাহাড় ও নদীর সৌন্দর্য—প্রতিটি ভিডিও যেন এক একটি ভ্রমণের গল্প।
এটি আমার নিজস্ব তৈরি গান, সুর ও মিউজিক কম্পোজিশনের একটি বিশেষ প্লেলিস্ট—সুরের ডায়েরি | NRDMusic। 🎶
প্রতিটি সুরের সাথে জড়িয়ে আছে আমার অনুভূতি, গল্প এবং জীবনের কিছু না বলা কথা।