মো: নাইমুর রহমান (@iamnrdurjoy)
বাঘমারা ব্রিজ মূলত বাঘমারা নদীর উপর অবস্থিত একটি আধুনিক ব্রিজ। ভোলা সদর উপজেলা থেকে বাঘমারা ব্রিজ প্রায় ১৫ কি.মি দূরে অবস্থিত। অনেক ভোলাবাসীই বাঘমারার অবস্থান নিয়ে যথেষ্ট কম ধারণা রাখে। অনেকেই মনে করে বাঘমারা গ্রামটি ভোলা জেলার দৌলতখান উপজেলার; বাংলাবাজারে অবস্থিত।

কিন্তু বাঘমারা হচ্ছে ভেলুমিয়ার একটি গ্রাম । আর ভেলুমিয়া হচ্ছে ভোলা উপজেলার সর্ব উত্তরের একটি ইউনিয়ন পরিষদ। বাঘমারা নদী মূলত উত্তর ভোলার সাথে পটুয়াখালী জেলার সংযোগ করে।
বাঘমারা ব্রিজের গুগল লোকেশন: https://goo.gl/maps/nccFuBS7rhHX3RDx7

অতীতে এ বাঘমারা নদী ব্যবহার করে প্রায় ২.৫ ঘন্টা সময় লাগতো উত্তর ভোলা থেকে পটুয়াখালী জেলায় ভ্রমণ করতে। ভোলা জেলার মানুষের দু:খ দূর করার জন্য ২০১২ সালে সরকার তমা কন্স্ট্রাকশন দিয়ে বহুল প্রতীক্ষিত বাঘমারা ব্রীজ তৈরি করে। প্রায় ১৫০০ ফুট দীর্ঘ বাঘমারা ব্রীজ তৈরি করতে প্রায় ৪২ কোটি টাকা খরচ হয়েছে। বাঘমারা ব্রিজের পূর্ব তীরে প্রায় ১২০ মিটার এবং পশ্চিম তীরে প্রায় ৩৬০ মিটার রাস্তা রয়েছে।
Check out my other blog for a description of Bagmara Bridge in English:




Check out my other blog for a description of Bagmara Bridge in English: https://iamnrdurjoy.wordpress.com/2020/10/02/bhagmara-bridge-bhola-english/

Leave a comment