বিটমোজি অ্যাপ- যে অ্যাপ দিয়ে আপনার নিজের ছবিকে কার্টুন বানিয়ে বন্ধুদের সাথে শেয়ার করতে পারবেন

আজকে আমি আপনাদের সাথে অনেক সুন্দর একটি অ্যাপ শেয়ার করবো, যে অ্যাপটি দিয়ে আপনি আপনার নিজের ছবিকে অবতার বা কার্টুন বানিয়ে; আপনি নিজেই গুগল কিবোর্ড-এর মাধ্যমে শেয়ার করতে পারবেন।

বিটমোজি অ্যাপ- যে অ্যাপ দিয়ে আপনার নিজের ছবিকে কার্টুন বানিয়ে বন্ধুদের সাথে শেয়ার করতে পারবেন
গুগল প্লেস্টোরে বিটমজি অ্যাপ

এ সময়ের জনপ্রিয় এ অ্যাপটি Bitstrips নামক কোম্পানি তৈরি করেছে। সর্বশেষ ১৫ সেপ্টেম্বর ২০২০ তারিখে এ অ্যাপটি ডেভেলপ করা হয়।  গুগল প্লেস্টোর থেকে আপনি বিটমোজি অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। গুগল প্লেস্টোর থেকে এ অ্যাপটি প্রায় ১০০ মিলিয়ন এর বেশি বার ডাউনলোড করা হয়েছে যার মধ্যে প্রায় ৩ মিলিয়ন ইউজারদের ভোটে এ অ্যাপটির ৪.৬ রেটিং। বুঝতেই পারছেন কতটা জনপ্রিয় এ অ্যাপ।  গুগল প্লেস্টোর ছাড়াও অ্যাপেল প্লেস্টোরে অ্যাপটি পাওয়া যায়। তাই সময় না বাড়িয়ে সামনে আগানো যাক। নিচের ধাপগুলো অনুসরণ করে আপনারা এ অ্যাপটি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।


নিচের ২য় অপশন Avatar এ ক্লিক করে আপনি আপনার নিজের চেহারার আদলে কার্টূন তৈরি করতে পারবেন
  • যেকোন এনড্রয়েড মোবাইল-এ গুগল প্লেস্টোর এবং এপেল মোবাইল-এ এপেল স্টোর এ ঢুকুন।
  • স্টোর- এ গিয়ে সার্চ বাটনে Bitmoji লিখে সার্চ করুন।
  • সার্চ করার পর আপনি অ্যাপটি পেয়ে যাবেন। এবার অ্যাপটির ডানপাশের অপশনে গিয়ে ইন্সটল বাটনে ক্লিক করুন।
  • কিছু সময় অ্যাপটি ইনস্টল হবার জন্য অপেক্ষা করুন। অ্যাপটি ইন্সটল হবার পর অ্যাপটিতে যেয়ে আপনার স্ন্যাপচ্যাট অ্যাপের সাথে কানেক্ট করুন। আর যদি স্ন্যাপচ্যাট অ্যাপ না থাকে তাহলে অ্যাপটির নিচ থেকে দ্বিতীয় বাটন Avatar সিলেক্ট করুন।
  • Avatar অপশনে গিয়ে আপনি নিজের মতো করে আপনার ফেস, নাক, মুখ, চোখ, জামা-কাপড়সহ সব বদলাতে পারবেন। আপনার নিজের মত চেহারা তৈরি হয়ে গেলে এবার গুগল কিবোর্ড -এ যাবেন।
  • গুগল কিবোর্ডে যেয়ে নিচের দেখানো অপশনে গিয়ে ক্লিক করে আপনার পছন্দের ইমোজি পাঠিয়ে দিবেন।

তাহলে হয়ে গেলো আপনার নিজের চেহারার আদলের কার্টুন। এবার যেকোন সময়ে, যেকোন অ্যাপে, যেকোন বন্ধুকে পাঠিয়ে দিন আপনার কার্টুনের ইমোজি। এরকম সুন্দর আর জনপ্রিয় অ্যাপের সন্ধান পেতে আমাকে ফলো করুন। এছাড়াও সকল সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করতে পারবেন। আপনাদের সুবিধার্থে এ অ্যাপটি ডাউনলোড এবং ব্যবহার করা নিয়ে একটি ভিডিও আমার ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে। ৪ মিনিট ২৪ সেকেন্ডের এ ভিডিওটির মাধ্যমে আপনি এ অ্যাপ সমন্ধে পুরোপুরি জানতে পারবেন।


ইউটিউভ চ্যানেলে আমার করা রিভিউ যা দেখে আপনারা এ অ্যাপ সমন্ধে পুরোপুরি জানতে পারবে
দুই চাকার স্বাধীনতায় লেখা আমার ভ্রমণ, গল্প আর অভিজ্ঞতার এক চলমান জার্নাল। 🏍️🌄
এই প্লেলিস্টে আমি শেয়ার করছি আমার Moto Vlogs—যেখানে আছে নতুন জায়গা এক্সপ্লোর, রোড ট্রিপ, বাস্তব অভিজ্ঞতা আর পথের গল্প।
এখানে আপনি পাবেন—
✔️ Moto Travel Vlogs
✔️ Road Trip Experiences
✔️ Real-Life Riding Stories
✔️ নতুন জায়গা ও অজানা পথের খোঁজ
এই যাত্রায় আমার সাথে থাকার জন্য ধন্যবাদ 💙

Leave a comment

NRD’s Tours & Travels
স্বাগতম NRD’s Tours & Travels-এ, যেখানে আমি ২০১৭ সাল থেকে আমার প্রিয় ভ্রমণের স্মৃতিগুলো শেয়ার করি। এই প্লেলিস্টের প্রথম ভিডিওটি ছিল “NRD’s Tour 001 | Cox’s Bazar Tour (2017),” যা প্রকাশিত হয়েছিল ১ অক্টোবর ২০১৭। এই প্লেলিস্টে রয়েছে মনোমুগ্ধকর স্থান, প্রাকৃতিক সৌন্দর্য এবং স্মরণীয় মুহূর্তগুলোর গল্প। সমুদ্র সৈকত থেকে পাহাড় ও নদীর সৌন্দর্য—প্রতিটি ভিডিও যেন এক একটি ভ্রমণের গল্প।
এটি আমার নিজস্ব তৈরি গান, সুর ও মিউজিক কম্পোজিশনের একটি বিশেষ প্লেলিস্ট—সুরের ডায়েরি | NRDMusic। 🎶
প্রতিটি সুরের সাথে জড়িয়ে আছে আমার অনুভূতি, গল্প এবং জীবনের কিছু না বলা কথা।