তোমারি জন্য একদিন আকাশে তাকিয়েছিলাম,
তারা গুনতাম, আর সেই তারার স্বপ্নেই ভাসতাম।
বিষাদভরা দ্বিতীয় জীবনে সুখ খুঁজে পেয়েছিলাম,
সুখকে সাথে করে তাই নতুন পথে চললাম।
তোমার চোখে এক সময় ছিল প্রতিশ্রুতি,
সময়ের সাথে হারালো সব মিতি।
এই তুমিই জীবনের সবচেয়ে দামি উপহার দিলে,
ভালোবাসায় পৃথিবীকে আলোকিত করলে।

কিন্তু আজকে আমার, তোমায় বড্ড অচেনা লাগে,
অজানা পথে, অচেনা লোকে কেন ঐমনটি ভাগে?
তোমার চোখে আর আঙুলে ফোনের পর্দার ঘোর,
চ্যাটের কথাগুলো কেন লুকানোর গহ্বরে পড়?

একদিন যে তুমি সত্যে বিশ্বাসী ছিলে,
আজ তুমি কি নিজেকেই হারিয়ে ফেললে?
আমার হৃদয় জুড়ে আজ একটাই প্রশ্ন,
যে ভালোবাসা ছিল একদিন নিঃস্বার্থ,
সেই সুর কি আবার বাজবে হৃদয় জুড়ে স্বচ্ছ?


Leave a comment