তোমাতে পাওয়া পূর্ণতা | NRD’s Poem 31

সময়টা তখন ভাঙা স্বপ্নের, নীরব এক যুদ্ধ, হারিয়েছি এমন কাউকে—ছিল যে হৃদয়ের শুদ্ধ। চারপাশ ভরা মানুষ ছিল, তবুও একা মন, প্রতিটা মুখে খুঁজেছি তাকে—মেলেনি কোনোজন। 

কবিতাটি দিয়ে বানানো গানটি ইউটিউভে

ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নিচ্ছিলাম নিরবতায়, ভাবছিলাম, ভালোবাসা বোধহয় আর ফিরবে না জীবনায়। ঠিক তখনই হঠাৎ এলো এক অচেনা বার্তা, অজানা কারো সাথে গড়বে নাকি নতুন বন্ধুত্বের পথটা! 

মে মাসের এক বিকেলে, শুরু হলো সেই কথা, স্ক্রিনের ওপারে পেলাম এক চঞ্চল হাসির ব্যথা। তার শব্দে ছিল প্রাণ, তার কথায় ছিল রঙ, অল্প কিছুদিনেই বদলে গেল আমার জীবনের ঢঙ। 

ভাঙা থেকে পাওয়া তুমি—আমার সব আলো, অন্ধকারেও তুমি ছিলে নীরব ভালো। সময় বদলায়, তবুও বদলায় না এই অনুভব, তুমি আছো বলেই বেঁচে থাকে ভালোবাসার সব… 

যে মন বলেছিল—“আর না,” সে মনই হার মানল শেষে, দশ-বারো দিনের মধ্যেই ভালোবাসা এলো ভেসে। হুট করেই বলে ফেললাম বুকের গোপন কথা, সে হেসে উড়িয়ে দিল—লাগলো একটু ব্যথা। 

অপেক্ষার প্রহর সইতে না পেরে, বলেছিলাম মনের সব কথা, সে হেসে উড়িয়ে দিল প্রথমে, দিয়েছিল কিছুটা বিব্রত ব্যথা। কিন্তু ভাগ্যের লিখন ছিল অন্য কোনো এক পবিত্র পাতায়, মে মাসের শেষ দিনটি সই হলো আমাদের প্রেমেরই খাতায়।

দুই বছরের প্রেম, তারপর আট বছরের সংসার, সময় গড়িয়েছে, তবুও কমেনি ভালোবাসার ভার। ছয় বছরের ছোট্ট প্রাণ—আমাদের গল্পের আলো, যার হাসিতে খুঁজে পাই ভালোবাসারই ভালো। 

ভাঙা থেকে পাওয়া তুমি—আমার সব আলো, অন্ধকারেও তুমি ছিলে নীরব ভালো। সময় বদলায়, তবুও বদলায় না এই অনুভব, তুমি আছো বলেই বেঁচে থাকে ভালোবাসার সব…

কত বাধা, কত প্রশ্ন, কত মানুষের চোখ, তবুও সত্য ভালোবাসা থামেনি কোনো রোখ।
সাহস করে একদিন সে বলেছিল নিজের কথা, সেই সাহসেই গড়ে উঠেছে আজকের এই ব্যথা-মাখা ব্যস্ততা।

আজ যখন পেছনে তাকাই, মনে হয় অবাক হয়ে, ভাঙা মনও জোড়া লাগে—ভালোবাসা ঠিক সময় বয়ে। হারানোর ভেতরেই ছিল নতুন করে পাওয়া, তোমার হাতটা ধরেই শিখেছি—ভালোবাসা মানে চাওয়া নয়, রাখা।

আমাদের গল্প শেষ নয়, এখনও চলছে পথ, প্রতিটা দিন নতুন করে লিখছি ভালোবাসার শপথ। যে গল্প শুরু হয়েছিল এক হারানোর ক্ষণ, আজ তা পূর্ণতা পায়—তোমার আমার জীবন।

ভাঙা থেকে পাওয়া তুমি—আমার সব আলো, অন্ধকারেও তুমি ছিলে নীরব ভালো।সময় বদলায়, তবুও বদলায় না এই অনুভব, তুমি আছো বলেই বেঁচে থাকে ভালোবাসার সব…

দুই চাকার স্বাধীনতায় লেখা আমার ভ্রমণ, গল্প আর অভিজ্ঞতার এক চলমান জার্নাল। 🏍️🌄
এই প্লেলিস্টে আমি শেয়ার করছি আমার Moto Vlogs—যেখানে আছে নতুন জায়গা এক্সপ্লোর, রোড ট্রিপ, বাস্তব অভিজ্ঞতা আর পথের গল্প।
এখানে আপনি পাবেন—
✔️ Moto Travel Vlogs
✔️ Road Trip Experiences
✔️ Real-Life Riding Stories
✔️ নতুন জায়গা ও অজানা পথের খোঁজ
এই যাত্রায় আমার সাথে থাকার জন্য ধন্যবাদ 💙

Leave a comment

NRD’s Tours & Travels
স্বাগতম NRD’s Tours & Travels-এ, যেখানে আমি ২০১৭ সাল থেকে আমার প্রিয় ভ্রমণের স্মৃতিগুলো শেয়ার করি। এই প্লেলিস্টের প্রথম ভিডিওটি ছিল “NRD’s Tour 001 | Cox’s Bazar Tour (2017),” যা প্রকাশিত হয়েছিল ১ অক্টোবর ২০১৭। এই প্লেলিস্টে রয়েছে মনোমুগ্ধকর স্থান, প্রাকৃতিক সৌন্দর্য এবং স্মরণীয় মুহূর্তগুলোর গল্প। সমুদ্র সৈকত থেকে পাহাড় ও নদীর সৌন্দর্য—প্রতিটি ভিডিও যেন এক একটি ভ্রমণের গল্প।
এটি আমার নিজস্ব তৈরি গান, সুর ও মিউজিক কম্পোজিশনের একটি বিশেষ প্লেলিস্ট—সুরের ডায়েরি | NRDMusic। 🎶
প্রতিটি সুরের সাথে জড়িয়ে আছে আমার অনুভূতি, গল্প এবং জীবনের কিছু না বলা কথা।