শুধুকি শীত লাগলেই লোম দাড়িয়ে যায়? নাহ! ভয় পেলে, টেনশনে, প্যানিক অ্যাটাক, যৌন আকাঙ্খায় কিংবা আবেগতাড়িত হয়ে শরীরের লোম দাড়িয়ে যায়। একে আমরা গুজবাম্পও বলে থাকি। কিন্তু কখনও ভেবে দেখেছেন এর পেছনের কারণ কি!
তবে এর নাম গুজবাম্প হওয়ার কারনটা কি সেটা আগে বলা যাক। হাঁসের পালক ছাড়ানোর পরে দেখবেন ত্বকের উপর ছোট ছোট খোঁচা খোঁচা অংশ দেখা যায়। আমাদের শরীরের লোম দাঁড়িয়ে গেলেও এমন দেখায় তাই এই অবস্থার নাম গুজবাম্পস। যাকে শুদ্ধ বাংলায় বলে হংসীত্বক।
হাসের সাথে মিলিয়ে নাম রাখা হলেও মানুষের ক্ষেত্রে গুজবাম্পস হবার কারনটা আলাদা।
আমাদের আবেগ প্রকাশের ক্ষেত্রে অন্যতম শারীরবৃত্তিয় প্রকাশ হলো গুজবাম্পস। মেডিকেলের ভাষায় একে বলা হয় পিলোইরেকশন। তবে এর মূল কারন একটি হরমোনের নিস:রন। হরমনটির নাম – অ্যাড্রোনালিন। এই হরমোনটি নি:সরন হয় যখন আমরা ভয় পাই, শীত লাগে বা যখন খুব আবেগাপ্লুত হয়ে পরি। দুঃখ, ভয়, মানসিক চাপ প্রভৃতি সংকটকালীন অবস্থা এই হরমোনের ক্ষরণ বাড়ায়। এটি আমাদের মানসিক অবস্থার সাথে যুদ্ধ করে।
এই হরমোন রক্ত সঞ্চালন বাড়ায় এবং শরীরের লোমকূপ গুলোকে সংকুচিত করে ফেলে, যার ফলে লোমকূপের গোড়া উপরে ফুলে ওঠে। লোমগুলোও দাড়িয়ে যায় একই কারনে। কিছু প্রানীর ক্ষেত্রে এই গুজবাম্পস বোঝা যায়। বিড়াল, বাঘ কিংবা কুকুরের ক্ষেত্রে এমনটা হয়। তখন ওদের আাকারে কিছুটা বড় দেখায়।

Leave a comment